নীলফামারীতে খাবার স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান, অসুস্থ ৩

উপজেলার চিলাহাটি কাওলা এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

নীলফামারীর ডোমারে ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি কাওলা এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থরা হলেন চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) ও তার দুই সন্তান স্বাধীন (১৭) ও ফাহিম ইসলাম (৭)।

মর্জিনা বেগম জানান, দিনের বেলা আলুতে কীটনাশক স্প্রে করার পর বেঁচে যাওয়া কিছু কীটনাশক মেশানো পানি ঘরে রাখা হয়েছিল। ইফতারির সময় তার ছোট মেয়ে স্যালাইন ও কীটনাশক একসাথে থাকার কারণে ভুলবশত দু’টোই পানিতে গুলিয়ে পরিবারের সদস্যদের পান করতে দেন। এই পানি পান করার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন। মর্জিনা বেগমের স্বামী ঢাকায় থাকায় প্রতিবেশীদের সহায়তায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মাহমুদুল হাসান জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কীটনাশক মেশানো পানি পান করে অসুস্থ এক নারীসহ তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।