ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট জব্দ

সোমবার ভোরে ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, চকলেট এবং মিনি ট্রাক জব্দ করা হয়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
জব্দকৃত ভারতীয় শাড়ি ও চকলেট
জব্দকৃত ভারতীয় শাড়ি ও চকলেট |নয়া দিগন্ত

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, চকলেট ও মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ জুলাই) ভোরে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।

বিজিবি সুত্র জানায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, চকলেট এবং মিনি ট্রাক জব্দ করা হয়। যার বাজার মূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা।

৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।’