গোয়ালন্দে মে দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মেহেদুল হাসান আক্কাস, গোয়ালন্দ (রাজবাড়ী)

Location :

Goalanda
গোয়ালন্দে মে দিবসে র‍্যালি ও আলোচনা সভা
গোয়ালন্দে মে দিবসে র‍্যালি ও আলোচনা সভা |নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় পৌরসভার জামতলা বাজার সংলগ্ন ডাকবাংলা প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

এছাড়া সাংগঠনিক সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস ও উপজেলা কৃষকদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক।

আলোচনা সভা শেষে ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরু সরদারের নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়ক ও উপজেলা কমপ্লেক্স এলাকায় নির্মাণ শ্রমিকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিতে ইউনিয়নের কোষাধ্যক্ষ ওয়াজেদ শেখ, সদস্য জালাল উদ্দিন শেখ, শমশের শেখ, ফেলু শেখ, শহিদুল ইসলাম শাহা প্রামানিক, আজাদ শেখ ও ফরিদুল ইসলাম ফরিদসহ কয়েক শত শ্রমিক অংশ নেন।