প্রথমবারের মতো বোয়ালমারীতে আসছেন জামায়াত আমির

বোয়ালমারীতে জামায়াত আমিরের প্রথম আগমন হওয়ায় জনসভাকে স্মরণীয় করে রাখতে একাধিক প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। মাঠ ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবক দল ও আগত অতিথিদের সার্বিক সহযোগিতার জন্য আলাদা আলাদা টিম কাজ করছে। একইদিনে ফরিদপুর সদর উপজেলাতেও আরেকটি জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে ডা: শফিকুর রহমানের।

Location :

Boalmari
জামায়াতসহ ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা উপলক্ষে চলছে মঞ্চ নির্মাণের কাজ
জামায়াতসহ ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা উপলক্ষে চলছে মঞ্চ নির্মাণের কাজ |নয়া দিগন্ত

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারীতে প্রথমবারের মতো আগমন করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বোয়ালমারী জর্জ অ্যাকাডেমি খেলার মাঠে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা: শফিকুর রহমানসহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বোয়ালমারীজুড়ে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ কোনো নেতা বোয়ালমারীতে জনসভায় অংশ নিতে যাচ্ছেন, এমন খবরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জনসভাকে ঘিরে জর্জ অ্যাকাডেমি খেলার মাঠে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন মঞ্চ। মঞ্চ নির্মাণ, সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন স্থাপনসহ সার্বিক প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন দলীয় কর্মীরা।

স্থানীয় জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, বোয়ালমারীতে জামায়াত আমিরের প্রথম আগমন হওয়ায় জনসভাকে স্মরণীয় করে রাখতে একাধিক প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। মাঠ ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবক দল ও আগত অতিথিদের সার্বিক সহযোগিতার জন্য আলাদা আলাদা টিম কাজ করছে। একইদিনে ফরিদপুর সদর উপজেলাতেও আরেকটি জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে ডা: শফিকুর রহমানের।

সমাবেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে থাকবে বলে জানা গেছে। আয়োজক পক্ষের দাবি, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে জনসভা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে।

জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ আশা করছেন, ফরিদপুর-১ আসনের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন উপজেলা থেকে এক থেকে দেড় লাখ মানুষের সমাগম ঘটতে পারে। এত বড় জনসমাবেশ বোয়ালমারীর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করছেন তারা।

বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামী আমির সৈয়দ নিয়ামুল হাসান বলেন, ‘নির্বাচনের প্রতিপক্ষ একটি দল জনসভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং সমাবেশে আগত কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এসব বাধা সত্ত্বেও জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও শৃঙ্খল জনসভা উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ।’

তিনি আরো বলেন, ‘জামায়াত আমির ডা: শফিকুর রহমানের বোয়ালমারী আগমন ফরিদপুর-১ আসনের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।’