ঝালকাঠি প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ পর্যন্ত দুটি আসনে ৮ জনকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন স্থানে ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি ও মোটরযান চলাচল সংক্রান্ত নির্দেশনা অমান্য করার অভিযোগে এসব ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযানে দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু রাখতে ঝালকাঠির চারটি উপজেলায় ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে সক্রিয় রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।



