নবীনগরে সাংবাদিক হেনস্তার ঘটনায় বিতর্কিত ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

গত বৃহস্পতিবারে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর নামক স্থানে তাকে শাস্তিমূলক বদলি হিসেবে 'স্ট্যান্ড রিলিজ' করা হয়েছে।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
ভূমি অফিসের সহকারী নায়েব শামসুদ্দোহা
ভূমি অফিসের সহকারী নায়েব শামসুদ্দোহা |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর ভূমি অফিসে তিন সাংবাদিক হেনস্তা ও মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় সেই বির্তকিত ভূমি অফিসের সহকারী নায়েব শামসুদ্দোহাকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবারে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর নামক স্থানে তাকে শাস্তিমূলক বদলি হিসেবে 'স্ট্যান্ড রিলিজ' করা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে সদর ভূমি অফিসে স্থানীয় বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রীণ টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল ও বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মো: অলিউল্লাহ এ তিন সাংবাদিক খারিজ সংক্রান্ত ঘুষ চাওয়ার বিষয়ে তথ্য জানতে যান। এ সময় কথা বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো: শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান ওই তিন সাংবাদিককে অফিসের ভেতর ‘তালাবদ্ধ’ রেখে বেরিয়ে যান। এ সময় ভূমি অফিসে সেবা নিতে আসা অন্যান্য সেবা গ্রহীতারাসহ ওই তিন সাংবাদিক এক ঘণ্টা ভেতরে আটকা পড়েন। পরে নবীনগরের ইউএনও মাহমুদুল হাসানের হস্তক্ষেপে তিন সাংবাদিক ওই অফিস থেকে মুক্তি লাভ করেন।

Topics