সিলেট মহানগরে জামায়াতের ঈদ পুনর্মিলনী

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মুহাম্মদ ফখরুল ইসলাম
সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মুহাম্মদ ফখরুল ইসলাম |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, গণভোট ও সংস্কার প্রক্রিয়াকে উপেক্ষা করা জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না।

সোমবার বিকেলে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমির মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন— থানা নায়েবে আমির আব্দুর রব, সহকারী সেক্রেটারি সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, অ্যাডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, জাবেদ আহমদ, আহমদ আল মাসউদ, শ্রমিক নেতা আক্কাস আলী, আব্দুল হালিম, ওমর ফারুক ইমন, সালেহ আহমদ, আশরাফুজ্জামান প্রমুখ।

ফখরুল ইসলাম বলেন, সংবিধান সংস্কার এখন সময়ের দাবি। জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে ছাত্র-জনতা আবার রাজপথে নামতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের মানবতার কল্যাণে কাজ করতে হবে এবং ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে ঐক্যবদ্ধ থাকতে হবে।