গাবতলী (বগুড়া) সংবাদদাতা
বুধবার (২৯ জুলাই) প্রবাসীদের সম্মান, দেশের অর্থনীতির শক্তি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বগুড়ার গাবতলী উপজেলার কাগইল বাজার আউটলেট শাখার উদ্যোগে প্রবাসী বাংলাদেশী ও রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মহাস্থানগড় শাখার ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলম, সিনিয়র অফিসার মো: আব্দুল মমিন ও কাগইল বাজার আউটলেটের স্বত্বাধিকারী মো: আহসান হাবীব সেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ইনচার্জ মাহমুদুল হাসান রোমান।
গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল বারী, মাওলানা আনিছুর রহমান, ড. এ বি এম আবু সাঈদ, সাংবাদিক আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মিলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুর রহমান রানা সহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুধী সমাবেশে বক্তারা বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব, প্রবাসীদের অবদান এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে রেমিট্যান্সের অপরিসীম ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি কাগইল বাজার আউটলেটের সেবার অগ্রগতির চিত্রও উপস্থাপন করা হয়। বর্তমানে কাগইল বাজার আউটলেটের গ্রাহকদের আমানত জমা রয়েছে ৪ কোটি ২০ লাখ টাকা, যা গ্রাহকদের আস্থা, সেবার মান এবং ব্যাংকের প্রতি বিশ্বাসের একটি উজ্জ্বল প্রতিফলন।
বক্তারা আরো বলেন, ‘বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে পরিবারকে সমৃদ্ধ করি, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করি এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই একসাথে কাজ করি।’



