আশুগঞ্জে ট্রাকচাপায় ২ প্রবাসী নিহত

আরিফুল ইসলাম ও শাহ আলম মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
ঘটনাস্থলে স্থানীয় জনতার ভিড়
ঘটনাস্থলে স্থানীয় জনতার ভিড় |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে আরিফুল ইসলাম ও শাহেদ আলীর ছেলে শাহ আলম।

পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম সৌদি আরব ও শাহ আলম সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু তাহের জানান, আরিফুল ইসলাম ও শাহ আলম মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই দু’জন মারা যান।

তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। নিহতদের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।