চুয়াডাঙ্গায় কম তেল দেয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অবস্থিত মনিরুল ইসলাম ফিলিং স্টেশনকে পেট্রোল ও অকটেন কম দেয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
মনিরুল ইসলাম ফিলিং স্টেশন
মনিরুল ইসলাম ফিলিং স্টেশন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অবস্থিত মনিরুল ইসলাম ফিলিং স্টেশনকে পেট্রোল ও অকটেন কম দেয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ফিলিং স্টেশনটিতে ১০ লিটার পেট্রোল ও অকটেন দেয়ার কথা থাকলেও প্রতি ১০ লিটারে প্রায় ৫০০ গ্রাম তেল কম দেয়া হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অফিস সহকারী রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল এবং সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিয়তুল্লাহ উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ‘ভোক্তাদের সাথে প্রতারণা করে কেউ পার পাবে না। পেট্রোল পাম্পে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দেয়া গুরুতর অপরাধ। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রমাণ পাওয়া গেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযুক্ত ফিলিং স্টেশনের মালিক মনিরুল ইসলাম দাবি করেন, মেশিনের কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়ে থাকতে পারে। বিষয়টি জানার পর তা ঠিক করার উদ্যোগ নেয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে সতর্ক থাকবেন বলে জানান তিনি।