সোহেল মনজুর সুমন প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ

এর আগে বিকেলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
সোহেল মনজুর সুমন প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ
সোহেল মনজুর সুমন প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ |ছবি : নয়া দিগন্ত

পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমনকে প্রতিমন্ত্রী করায় তার নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।

স্থানীয় নেতাকর্মীরা তাদের এমপি সোহেল মনজুর প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ, উচ্ছ্বাস করেন। এ সময় তারা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, মো: রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সেচ্ছাসেবক দলের আ্‌বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিকীসহ নেতৃবৃন্দ।