নিখোঁজের ৩ ঘণ্টা পর খাল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

সকালে একটি ফুটবল নিয়ে বন্ধুদের সাথে গোসল করতে যায় তাওহীদ। গোসলে নেমে ফুটবল নিয়ে খেলা করে তারা। এসময় হঠাৎ সে পানিতে তলিয়ে যায়।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত

বন্ধুদের সাথে গোসলে নেমে ঢাকার আশুলিয়ায় ধলেশ্বরী নদীর শাখা খালে পড়ে নিখোঁজ হওয়ার ৩ ঘণ্টা পর তাওহীদ (১৪) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে আশুলিয়ার গাজীবাড়ি ছোটব্রিজের নিচ থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে বন্ধুদের সাথে ওই খালে গোসলে নেমে নিখোঁজ হয় সে।

তাওহীদ আশুলিয়ার গাজীবাড়ি উত্তরপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

‎স্থানীয়রা জানায়, সকালে একটি ফুটবল নিয়ে বন্ধুদের সাথে গোসল করতে যায় তাওহীদ। গোসলে নেমে ফুটবল নিয়ে খেলা করে তারা। এসময় হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালায় এবং ফায়ারসার্ভিসে খবর দেয়। পরে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। উদ্ধারের আধা ঘণ্টা পর ঘটনাস্থলে আসেন ফায়ারসার্ভিসের ডুবুরি দল।

‎শিমুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান খান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।