নাটোরে লালপুরে অস্ত্রের মুখে আফজাল হোসেন নামে এক বিকাশ ব্যবসায়ীর টাকার ব্যাগ ও দুটি মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নাটোরের ঈশ্বরদী-বাঘা সড়কের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া বাজারের বিকাশ ব্যবসায়ী আফজাল হোসেন রাত ১০টার দিকে দোকান থেকে বাড়ি ফিরছিলেন। তিনি তার গ্রাম রহিমপুর এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে দুজন মোটরসাইকেল আরোহী তার পথ রোধ করে তার কাছে টাকা ও মোবাইল চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এসময় ছিনতাইকারীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে আফজালের ব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে নিয়ে যায়।’
আফজাল উপজেলার রহিমপুর গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এঘটনায় শনিবার (রাত সাড়ে ১১টা) লালপুর থানায় একটি সাধারণ ডায়রির প্রস্তুতি চলছিল।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান এব্যাপারে জানান, ‘বিষয়টি শুনেছি। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। ঘটনাস্থলে লোক পাঠানো হচ্ছে।’



