পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

আটককৃত গরুটির আনুমানিক মূল্য এক লাখ ৫০ হাজার টাকা। শুক্রবার গরুটি নজিপুর পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
আটক ভারতীয় গরু
আটক ভারতীয় গরু |নয়া দিগন্ত

নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপির টহলদল সদস্যরা একটি ভারতীয় গরু আটক করেছেন।

শুক্রবার (৬ মার্চ) ভোর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার সেখ আব্দুল জব্বারের নেতৃত্বে টহলদল সীমান্ত মেইন পিলার ২৩১ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম রঘুনাথপুর এলাকার নদীর পাশ থেকে গরুটি আটক করা হয়।

আটককৃত গরুটির আনুমানিক মূল্য এক লাখ ৫০ হাজার টাকা। শুক্রবার গরুটি নজিপুর পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।