মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কটের আহ্বান এমপি মুনতাকিমের

‘মাদক ব্যবসায়ীদের স্থান কিশোরগঞ্জে হবে না। এমনকি মাদক সেবকদেরও কোনো স্থান দেওয়া হবে না। তিনি মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান। সকলের সহযোগিতায় একটি মাদকমুক্ত সমাজ গড়া হবে।’

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

Location :

Kishoreganj
মাদক কারবারিদের বয়কটের আহ্বান এমপি মুনতাকিমের
মাদক কারবারিদের বয়কটের আহ্বান এমপি মুনতাকিমের |নয়া দিগন্ত

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেছেন, মাদক ব্যবসায়ীদের স্থান কিশোরগঞ্জে হবে না। এমনকি মাদক সেবকদেরও কোনো স্থান দেওয়া হবে না। তিনি মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান। সকলের সহযোগিতায় একটি মাদকমুক্ত সমাজ গড়া হবে।

তিনি শুক্রবার বিকেলে মাদকবিরোধী র‍্যালি শেষে স্থানীয় বায়তুন্নুর জামে মসজিদ মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথাগুলো বলেন।

এর আগে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখা যুব বিভাগের আয়োজনে এই র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি শিব্বির আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন—উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারি ফেরদৌস আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক সভাপতি সারোয়ার আহমেদ প্রমুখ।