আশুলিয়ায় এতিমদের জন্য শিমুলিয়া নবীন সঙ্ঘের ইফতার

ঢাকার আশুলিয়ায় সামাজিক সেবামূলক সংগঠন শিমুলিয়া নবীন সঙ্ঘ এতিমদের জন্য ইফতার আয়োজন করেছে। ইফতার মাহফিলে অর্ধশত এতিম শিশু অংশ নেন।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
আশুলিয়ায় এতিমদের জন্য শিমুলিয়া নবীন সঙ্ঘের ইফতার
আশুলিয়ায় এতিমদের জন্য শিমুলিয়া নবীন সঙ্ঘের ইফতার |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় সামাজিক সেবামূলক সংগঠন শিমুলিয়া নবীন সঙ্ঘ এতিমদের জন্য ইফতার আয়োজন করেছে। ইফতার মাহফিলে অর্ধশত এতিম শিশু অংশ নেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার ধামসোনা আশরাফুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শিমুলিয়া নবীন সঙ্ঘের সাধারণ সম্পাদক তুহিন আহামেদ জানান, সংগঠনটি ২০১০ সাল থেকে অত্যন্ত সুনামের সাথে সামাজিক বিভিন্ন কাজ করে আসছে। এর মধ্যে মহামারি করোনার সময় সাধারণ মানুষকে খাদ্য সহায়তা প্রদান, পথচারীদের মাস্ক বিতরণ, মাদক বিরোধী মানববন্ধন-র‍্যালিসহ নানা সামাজিক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে এতিমদের জন্য ইফতার আয়োজন করা হয়। এটা প্রতিবছরই বিভিন্ন এতিমখানায় করে থাকি।

এসময় শিমুলিয়া নবীন সঙ্ঘের সভাপতি দেলোয়ার হাসান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল আরমান, ক্রীড়া সম্পাদক আল ইমরানসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত করেন ধামসোনা আশরাফুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা মো: নাসির উদ্দিন।