কুষ্টিয়াতে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সদস্য, সাথী ও কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Kushtia
কুষ্টিয়াতে ছাত্রশিবিরের ইফতার মাহফিল
কুষ্টিয়াতে ছাত্রশিবিরের ইফতার মাহফিল |নয়া দিগন্ত

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সদস্য, সাথী ও কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আবুল হোসের তরুণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি মো: আফজাল হোসেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শিবিরের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, খোকসা উপজেলা জামায়াতের আমির মো: নজরুল ইসলাম, জেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী ও কুমারখালী পৌর আমির অ্যাডভোকেট রবিউল ইসলাম (এপিপি)।

কুমারখালী উপজেলা শিবিরের সাবেক সভাপতি আমির হোসেন জুয়েলের পরিচালনায় কুমারখালী ও খোকসা উপজেলার সাবেক ও বর্তমান শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মাহফিলের শুরুতে প্রধান অতিথি এমপি আফজাল হোসেনকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা রেজাউল ইসলাম।