দিনাজপুরে পুকুরের পানিতে মাদরাসাছাত্রের ভাসমান লাশ উদ্ধার

দিনাজপুরের বিরল উপজেলায় পুকুরের পানিতে ইফতেখার আলী দিনার (১১) নামে পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
মৃত ইফতেখার আলী দিনার (১১)
মৃত ইফতেখার আলী দিনার (১১) |নয়া দিগন্ত

দিনাজপুরের বিরল উপজেলায় পুকুরের পানিতে ইফতেখার আলী দিনার (১১) নামে পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মঙ্গলপুর আলিম মাদরাসার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইফতেখার আলী দিনার উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের গোবিন্দপুর মেহেরবাগ (মেম্বারপাড়া) গ্রামের আনিছুর রহমানের ছেলে। সে মঙ্গলপুর আলিম মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মাদরাসার পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা লাশটি উদ্ধার করেন।

বিরল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ উদঘাটন এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।