পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নীলফামারীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু করে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টুপামারী ইউনিয়নের মোড়লের ডাঙ্গা’ জেলা মডেল মসজিদে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান র্যালিতে নেতৃত্ব দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুইয়া, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম উপস্থিত ছিলেন র্যালিতে।
এছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ ভিত্তিক শিক্ষাকেন্দ্রের শিক্ষকগণ এতে অংশ নেন।



