জুনিয়র বৃত্তিতে ২৭ শিক্ষার্থীর সাফল্য

মুন্সীগঞ্জে শীর্ষে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

মুন্সীগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে শীর্ষে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল
মুন্সীগঞ্জে শীর্ষে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। চলতি শিক্ষাবর্ষের ফলাফলে প্রতিষ্ঠানটির ২৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৯ জন এবং সাধারণ গ্রেডে ১৮ জন রয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর উপজেলায় মোট ৬০টি বৃত্তির মধ্যে ২৭টিই পেয়েছে এ প্রতিষ্ঠান। সংখ্যার দিক থেকে এটি উপজেলার সর্বোচ্চ সাফল্য।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শুরু থেকেই শিক্ষার্থীদের জন্য আলাদা প্রস্তুতি পরিকল্পনা নেয়া হয়। নিয়মিত মডেল টেস্ট, মূল্যায়ন এবং দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার ব্যবস্থা করা হয়। শিক্ষকদের তত্ত্বাবধানে ধারাবাহিক অনুশীলনের ফলেই এ সাফল্য এসেছে বলে দাবি কর্তৃপক্ষের।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরীফ উল্যাহ বলেন, শিক্ষার্থীদের লক্ষভিত্তিক প্রস্তুতির জন্য একটি মনিটরিং টিম কাজ করেছে। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই এই ফলাফলের মূল ভিত্তি।

শিক্ষকরা জানান, পাঠ্যবইভিত্তিক পড়াশোনার পাশাপাশি বিশ্লেষণধর্মী চর্চা ও সময় ব্যবস্থাপনায় গুরুত্ব দেয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশ নিতে পেরেছে।

অভিভাবকেরা বলেন, নিয়মিত তদারকি ও পরিকল্পিত পাঠদানের কারণেই এমন ফল সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, আগামী বছর আরও ভালো ফলের লক্ষ নিয়ে প্রস্তুতি কার্যক্রম অব্যাহত থাকবে। এই সাফল্যে সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেছেন।