আমতলীতে বাস চাপায় খানকার খাদেম নিহত

সোমবার সকালে ফজরের নামাজ পড়ে নুরুল হক সড়কে পড়ে থাকা সহায়তার টাকা তুলছিলেন। এসময় একটি বাস এসে তাকে চাপা দেয়।

আমতলী (বরগুনা) সংবাদদাতা

Location :

Barguna
সড়ক দুর্ঘটনায় খাদেম নিহত
সড়ক দুর্ঘটনায় খাদেম নিহত |ফাইল ছবি

বরগুনার আমড়াগাছিয়ায় বাস চাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম মো: নুরুল হক মৃধা নিহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) সকাল পৌনে ৬টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খানকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হক পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা।

সূত্রে জানা যায়, সোমবার সকালে ফজরের নামাজ পড়ে নুরুল হক সড়কে পড়ে থাকা সহায়তার টাকা তুলছিলেন। এসময় একটি বাস এসে তাকে চাপা দেয়। তাৎক্ষনিক খানকার শিক্ষার্থী ও আরেক খাদেম মো: আলতাফ হোসেন সড়কে ছুটে যান। ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে আসেন।

খানকার অপর খাদেম মো: আলতাফ হোসেন বলেন, ‘ফজরের নামাজ শেষে খাদেম নুরুল হক মৃধা সড়কে ফেলে রাখা টাকা তুলতে যান। এ সময় একটি বিটক শব্দ শুনে দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে তার মাথার খুলি চুর্ণবিচুর্ণ দেখতে পাই।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: সাবিনা ইয়াসমিন স্বর্ণা বলেন, ‘নুরুল হক মৃধাকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’