কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকী ঠেকাতে, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ধামরাই উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ জুন) ধামরাই উপজেলা যাত্রাবাড়ী থেকে বিএনপি ও যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি ধামরাই পৌর বাজার ও উপজেলা চত্বর হয়ে যাত্রাবাড়ী মাঠে সভা অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ রবিনের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা বিএনপির দফতর সম্পাদক মিকাইল হোসেন, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী, পৌর যুবদল নেতা শহিদুল ইসলাম সুজন, পৌর যুবদলের সাবেক প্রকাশনা সম্পাদক আনোয়ার সহ অনেকে।



