গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

নির্বাচনী এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের (সুমন) বলেছেন, যার যার নির্বাচনী এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লা ক্লাব প্রাঙ্গনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কুমিল্লা ক্লাব প্রাঙ্গনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী |নয়া দিগন্ত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের (সুমন) বলেছেন, যার যার নির্বাচনী এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে পারলেই জনগণ আমাদের উপর আস্থা রাখতে পারবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। এই নির্বাচনই শেষ নয় আগামী স্থানীয় সরকার নির্বাচনেও যাতে জনগণ বিএনপিকে সমর্থন দেয় সেই জন্য প্রতিশ্রুতি মোতাবেক সংসদীয় এলাকায় কাজ করতে হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের এমপি আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট) আসনের এমপি মোবাশ্বের আলম ভুঁইয়া।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়া দোলন, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, নজরুল ইসলাম ভুঁইয়া স্বপনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছা সেবক দলের নেতৃবৃন্দ।