নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

এবারের ঈদযাত্রা হবে স্বস্তির ও আনন্দদায়ক

‘আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পুলিশ বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। আমরাও চেষ্টা করছি মানুষের স্বস্তির জায়গা ফিরিয়ে আনার জন্য। ইনশাআল্লাহ এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে।’

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
টাঙ্গাইলে নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী
টাঙ্গাইলে নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী |নয়া দিগন্ত

ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে যমুনা সেতু পরিদর্শনে এসে নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ‘আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পুলিশ বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। আমরাও চেষ্টা করছি মানুষের স্বস্তির জায়গা ফিরিয়ে আনার জন্য। ইনশাআল্লাহ এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে।’

মঙ্গলবার (১৭ মার্চ) মধ্যরাতে যমুনা সেতু পরিদর্শন শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা মালিকপক্ষের সাথে আলাপ করেছি। এবার ১০ ভাগ ভাড়া কম নেয়া হচ্ছে। প্রতিটি নৌ-যানে তা টাঙিয়ে দেয়া হয়েছে। সকলেই মিলে আমরা এ যাত্রাটি নির্বিঘ্ন করার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা তেমন কোনো অভিযোগ পাইনি। যদি পাই সে বিষয়ে কার্যক্রর ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি আরো বলেন, আমরা যমুনা নদীকে হারিয়ে যেতে দিবো না। এখানে আমরা খনন কাজ চালাবো। সড়ক ও রেলপথের পাশাপাশি নৌপথ যাতে চালু থাকে একই সাথে প্রত্যেকটি খাল ও নদী সঠিকভাবে প্রবাহিত হয় বিষয়টি আমাদের নজড়ে থাকবে। আমরা এ বিষয় নিয়ে কাজ করবো।

এ সময় যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ রেজওয়ান, ফোজিয়া হাবিব খান, কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।