আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১১ জুলাই) উপজেলার রায়পুর ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ছাত্রদলের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল বিন মনির এ ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন।
ইসমাইল বিন মনির বলেন, সাম্প্রতিক প্রবল বর্ষণে পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। দুর্যোগকবলিত মানুষের কল্যাণে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবাঈদ খান সিফাত, সদস্য মোফাজ্জল হোসেন জুয়েল, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা আবদুল হান্নান, রাশেদুল বাশার, আরিফ হাসান, রিদুয়ান, আয়াত, সেজাম, ফাহিম ও ইয়াকুব, বটতলী কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আশিকসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



