রূপগঞ্জে লোকালয়ের ময়লা-আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ

নিয়ম-নীতির তোয়াক্কা না করে রূপগঞ্জের তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও মিল কারখানার বর্জ্য ও ময়লা-আবর্জনা ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিশ্বরোড এলাকায় স্তুপ করে রাখা হচ্ছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
ময়লা-আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ
ময়লা-আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা এলাকার লোকালয়ের ময়লা-আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

সোমবার (২৪আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।

এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক, তারাবো বিশ্বরোড ও বরাবোসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ময়লা-আবর্জনার স্তুপ অপসারণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

মানববন্ধন-পূর্ব আয়োজিত সভায় বক্তারা বলেন, নিয়ম-নীতির তোয়াক্কা না করে রূপগঞ্জের তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও মিল কারখানার বর্জ্য ও ময়লা-আবর্জনা ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিশ্বরোড এলাকায় স্তুপ করে রাখা হচ্ছে। দীর্ঘ তিন বছর ধরে এখানে অবাধে ময়লা, বর্জ্য ফেলা হচ্ছে। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে স্থানীয় তিন শতাধিক পরিবারের বাসিন্দা, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকা প্রদক্ষিণ করে।