জামালপুর-৩ আসনে জামানত হারিয়েছেন ৭ এমপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
জামানত বাজেয়াপ্ত এমপি প্রার্থীরা
জামানত বাজেয়াপ্ত এমপি প্রার্থীরা |নয়া দিগন্ত

জামালপুর-৩ আসনে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন সাত এমপি প্রার্থী।

এ আসনে ১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট প্রদত্ত ভোট তিন লাখ ২২হাজার ৭০৯ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৯.৮২ শতাংশ।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী দেখা যায়, বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন দুই লাখ সাত হাজার ৪১২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান আজাদী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট।

জামানত হারিয়েছেন যারা :
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দৌলতুজ্জামান আনসারী হাতপাখা প্রতিকে ভোট পেয়েছেন দুই হাজার ৫৪৬ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী লিটন মিয়া ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৪১২ ভোট, গণসংহতি আন্দোলনের প্রার্থী ফিদেল নঈম মাথাল প্রতীকে ভোট পেয়েছেন ৬৪৩ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মির শামসুল আলম লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৮৪৪ ভোট, স্বতন্ত্র পদে সাদিকু রহমান সিদ্দিকী কাপ পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ১২ হাজার ৫২ ভোট, শিবলুল বারী রাজু সূর্যমুখী ফুল প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট, ফারজানা ফরিদ পুথি ফুটবল প্রতিকে ভোট পেয়েছেন ২৮৪ ভোট।

জামালপুর জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, বিধি মোতাবেক ভোট না পাওয়ায় সাতজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।