কুমিল্লায় দুই মাদককারবারি আটক

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক তাদের আটকের বিষয় নিশ্চিত করেন।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
কুমিল্লা জেলা ম্যাপ
কুমিল্লা জেলা ম্যাপ |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ দু’মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা এলাকা থেকে মাদকসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা কোতোয়ালি থানার মহেশপুর গ্রামের মরহুম আবুল কাশেমের ছেলে মোহাম্মদ জুয়েল, একই থানার শিমড়া (বড়বাড়ি) গ্রামের পানু মিয়ার ছেলে মো: রাকিব মিয়া। এছাড়া পালিয়ে যাওয়া রহমত আলী মহেশপুর এলাকার হাসু মিয়ার ছেলে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক তাদের আটকের বিষয় নিশ্চিত করেন।

তিনি জানান, ‘মাদক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ইছাপুরা এলাকার সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় সীমান্তবর্তী ফকিরবাজার এলাকা থেকে একটি অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়। পরে গাড়ি দুটি তল্লাশি করে মাদক জব্দ করা হয়। গাড়িতে থাকা ‍দু’জন ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা একজন দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিকশা ও সিএনজিকে জব্দ করা হয় বলে জানান ওসি মোহাম্মদ আজিজুল হক।