জামালপুরে লাগেজবন্দী যুবকের লাশ উদ্ধার

ইসলামপুর উপজেলার একটি মাছের প্রজেক্ট থেকে লাগেজের ভেতর অজ্ঞাতপরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
জামালপুর জেলার ম্যাপ
জামালপুর জেলার ম্যাপ |ফাইল ছবি

জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাগেজবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামে আলমাছ আলীর মাছের প্রজেক্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, রাত ১১টার দিকে মাছের প্রজেক্টের মালিক আলমাছ আলী তার প্রজেক্টের এক কোণায় লাগেজটি পড়ে থাকতে দেখেন। লাগেজ থেকে পচা দুর্গন্ধ বের হলে তার সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাগেজসহ লাশটি উদ্ধার করে। লাশের গায়ে একটি কালো ফুলহাতা শার্ট পরা থাকলেও নিম্নাঙ্গ উলঙ্গ ছিল।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতেই লাগেজের ভেতর থাকা অর্ধ-উলঙ্গ লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গের পাঠানো হয়েছে। লাশটি পঁচে ফুলে যাওয়ায় এখনো পরিচয় শনাক্ত হয়নি। তবে চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।’

Topics