হরিরামপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মানিকগঞ্জের হরিরামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, তিল ও আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Harirampur
বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিনামূল্যে বীজ ও সার বিতরণ |নয়া দিগন্ত

মানিকগঞ্জের হরিরামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, তিল ও আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সোমবার (৩০ মার্চ) উপজেলা কৃষি কর্মকর্তা মো: তৌহিদুজ্জামান খানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার এ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ১০০ জন পাট চাষি কৃষকের মাঝে এক কেজি পাটের বীজ, পাঁচ কেজি এমপিও সার এবং পাঁচ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়াও ৪২০ জন তিল চাষি কৃষকের মাঝে এক কেজি তিলের বীজ, পাঁচ কেজি এমপিও সার এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: জহিরুল ইসলাম শুভ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: তৌহিদুজ্জামান খান বলেন, ‘কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় হরিরামপুরে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ক্ষুদ্র, প্রান্তিক ও সুফলভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, তিল ও আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হলো।’