দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর তীরে অবস্থিত স্থাপত্যশিল্পের উজ্জ্বল নিদর্শন ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত এইচ ই মিস্টার ইয়াও ওয়েন, অ্যাম্বাসেডর অব দ্য পিপলস রিপাবলিক অব চায়না টু বাংলাদেশ।
এ সময় দিনাজপুর জেলার পুলিশ সুপার মো: জেদান আল মুসা, পিপিএম রাষ্ট্রদূতকে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের সুসজ্জিত ও চৌকস একটি পুলিশ দল মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত কান্তজীউ মন্দিরের ঐতিহাসিক ও নান্দনিক স্থাপত্যশৈলী পরিদর্শন করেন এবং এর ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে অবহিত হন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



