পুঠিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শনিবার (১৭ মে) সন্ধ্যায় ভড়ুয়া পাড়া বাইবাস সড়কের ব্রিজের পশ্চিম পাশের আখক্ষেতের ভেতরে লাশটি পাওয়া যায়।

Location :

Puthia
পুঠিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পুঠিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার |নয়া দিগন্ত

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরের একিট আখক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় ভড়ুয়া পাড়া বাইবাস সড়কের ব্রিজের পশ্চিম পাশের আখক্ষেতের ভেতরে লাশটি পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা যায়, একজন কৃষক মাঠে আসলে দুর্গন্ধ পেয়ে কৌতুহলবসত সেখানে যান এবং গলিত একটি লাশ দেখতে পান। পরে বেলপুকুর থানায় খবর দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ লাশটি উদ্ধার করেন।

বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি জানান, তার এলাকায় একটি লাশ উদ্ধার করেছে পুলিশ, তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ওসি আবুল কালাম আজাদ বলেন, সন্ধ্যার আগে খবর পাই বেলপুকুর ভড়ুয়াপাড়ায় একটি লাশ পাওয়া গেছে। এর ফলে ফোর্সসহ আমি ঘটনাস্থলেই যাই এবং লাশটি উদ্ধার করি। তবে লাশটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।