চৌগাছা উপজেলা জামায়াত আমিরের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

মাওলানা গোলাম মোরশেদ বলেন, ‘মা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। রোববার সন্ধ্যায় মা এ পৃথিবীর সফর শেষ করে পরপারে পাড়ি দেন।’

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Jashore
ফাইল ছবি

যশোরের চৌগাছা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদের মা সোনাভান বেগম (৯০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তিনি শহরের উপজেলা পাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মাওলানা গোলাম মোরশেদ বলেন, ‘মা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। রোববার সন্ধ্যায় মা এ পৃথিবীর সফর শেষ করে পরপারে পাড়ি দেন।’

তিনি সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন।

এদিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ডা: মোসলেহ উদ্দীন ফরিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, মাস্টার রহিদুল ইসলাম খান, মাওলানা গিয়াস উদ্দীন, জামায়াত নেতা অধ্যক্ষ ড. আলাউদ্দীন, অধ্যক্ষ আব্দুল লতিফ, অধ্যক্ষ কারুজ্জামান, মাওলানা আব্দুর রহমান, আব্দুল কাদের, মাওলানা আবু সাঈদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহিম, মাওলানা আজাদ হুসাইন, মাওলানা সামছুর রহমান, হাফেজ আসাদুজ্জামান মুক্ত প্রমুখ।

সোমবার চৌগাছা সরকারি শাহাদৎ মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে পৌর শহরের ইছাপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।