টানা বৃষ্টিতে তাহিরপুরের নদ-নদী ও হাওরের পানি বাড়ছে

তাহিরপুরের লাউড়েরগড়ে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যাদুকাটা নদীর পানি বিপদসীমার ০.৩৫ মিটার নিচে রয়েছে। সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানির লেভেল ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বিপদ সীমার ০.৬০ মিটার নিচে রয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ ২৬৫ মিলি বৃষ্টিপাত হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
বিভিন্ন হাওরে পানি বৃদ্ধি
বিভিন্ন হাওরে পানি বৃদ্ধি |নয়া দিগন্ত

টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ী ঢল থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা, পাটলাইসহ বিভিন্ন নদ-নদী ও টাংগুয়ার হাওরসহ বিভিন্ন হাওরে পানি বাড়তে শুরু করেছে। এতে উপজেলার নিন্মাঞ্চলের পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেয়া দিয়েছে।

পানি বাড়ায় উপজেলার মাহতাবপুর, নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং পানি আরো বাড়লে বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করবে। এমন পরিস্থিতি হাওর পাড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, পাহাড়ী ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় তাহিরপুরের আনোয়ারপুর সড়ক ও বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা ১০০ মিটার সড়কের ওপর দিয়ে পানি হাওরের দিকে যাচ্ছে। এতে যানবাহন চলাচল ব্যাঘাত ঘটছে। পাহাড়ী ঢলের পানি বাড়লে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। নৌকা দিয়ে চলাচল করতে হবে মানুষজনকে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, তাহিরপুরের লাউড়েরগড়ে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যাদুকাটা নদীর পানি বিপদসীমার ০.৩৫ মিটার নিচে রয়েছে। সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানির লেভেল ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বিপদ সীমার ০.৬০ মিটার নিচে রয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ ২৬৫ মিলি বৃষ্টিপাত হয়েছে।

তাহিরপুর উপজেলা সীমান্তের চারাগাও এলাকার বাসিন্দা এইচ এম আব্দুল হামিদ জানান, টানা বৃষ্টিতে ভারত থেকে ছড়া দিয়ে প্রবল বেগে পানি ভাটির দিকে নামায় বসতবাড়ি কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ছড়ার পাড়ের বসতবাড়ি, মাদরাসা ভাঙনের মুখে পড়ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো: ইমদাদুল হক জানান, আবহওয়ার পূর্বভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টা টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে নিন্মাঞ্চলে স্বল্পমেয়াদে বন্যা হতে পারে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান মানিক জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, পরিস্থিতি অনুয়ায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।