রংপুর বিভাগ পেলো ৩ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রী

রংপুর বিভাগ থেকে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী নতুন সরকারের অন্তর্ভুক্ত হওয়ায় আনন্দে ভাসছে এই বিভাগের বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর বিভাগের তিন মন্ত্রী
রংপুর বিভাগের তিন মন্ত্রী |সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশের নতুন মন্ত্রিসভায় রংপুর বিভাগ থেকে স্থান পেলেন তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী। তাদের হাত ধরে দীর্ঘ উন্নয়ন বঞ্চনার বন্ধ্যাত্ব দূর হওয়ার আশা এই অঞ্চলের সব শ্রেণি-পেশার মানুষের।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তারা।

রংপুর বিভাগের মন্ত্রীরা হলেন- ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন ও লালমনিরহাট-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

অন্যদিকে পঞ্চগড় -২ আসন থেকে নির্বাচিত বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে বিএনপি থেকে ১৫ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাকি ১৮টির মধ্যে ১৬টি জামায়াত এবং ২টি পেয়েছে এনসিপি।

রংপুর বিভাগ থেকে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী নতুন সরকারের অন্তর্ভুক্ত হওয়ায় আনন্দে ভাসছে এই বিভাগের বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।