মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে জব্দ হওয়া ৪০ ককটেল ধ্বংস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কালকিনি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ককটেলগুলো জব্দ করে সেনাবাহিনী। বুধবার বরিশালের সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন পরশ মাহামুদের নেতৃত্বে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন কালকিনি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বোম ডিসপোজাল প্রশিক্ষণপ্রাপ্ত হারুন অর রশীদ।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
ধ্বংস করা হচ্ছে উদ্ধারকৃত ককটেল
ধ্বংস করা হচ্ছে উদ্ধারকৃত ককটেল |নয়া দিগন্ত

মাদারীপুরের কালকিনিতে সেনাবাহিনীর অভিযানে জব্দ হওয়া ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের একটি পরিত্যক্ত জমির মধ্যে ককটেলগুলো ধ্বংস করা হয়।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কালকিনি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ককটেলগুলো জব্দ করে সেনাবাহিনী। বুধবার বরিশালের সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন পরশ মাহামুদের নেতৃত্বে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন কালকিনি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বোম ডিসপোজাল প্রশিক্ষণপ্রাপ্ত হারুন অর রশীদ।

এ সময় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনসহ অন্যান্য পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। ককটেল বিনষ্ট করার আগে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় সেনা সদস্যরা।