মেলান্দহে চায়না রিং জাল পুড়িয়ে ধ্বংস

জামালপুরের মেলান্দহ উপজেলায় দেশীয় মাছ সংরক্ষণ ও রেণু নিধন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০টি চায়না রিং জাল ও ৫টি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Melandaha
মেলান্দহে চায়না রিং জাল পুড়িয়ে ধ্বংস
মেলান্দহে চায়না রিং জাল পুড়িয়ে ধ্বংস |নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহ উপজেলায় দেশীয় মাছ সংরক্ষণ ও রেণু নিধন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০টি চায়না রিং জাল ও ৫টি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার রৌমারী বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা। এ সময় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার রৌমারী বিলে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এবং বিধিমালা-১৯৮৫ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ১ লাখ টাকার ৪০টি অবৈধ চায়না (রিং জাল) ও ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, ‘এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। এতে মৎস্য সম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’