বরিশালের মুলাদী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) উপজেলা হলরুমে বেলা ১১টায় পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম সরওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল খামার বাড়ি অতিরিক্ত উপ-পরিচালক মো: শহিদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার মো: মনিরুল ইসলামের বলেন, ‘পার্টনার প্রকল্পের অন্যতম উদ্দেশে হচ্ছে গ্যাপ সার্টিফিকেশনের মাধ্যমে তিন লাখ হেক্টরে ফল এবং সবজি চাষের আওতায় আনা, আধুনিক সেচ প্রযুক্তি এবং ব্যবস্থাপনার অধীনে নতুন করে এক লাখ হেক্টর জমি সেচের আওতায় আনা, ধানের আধুনিক জাত এবং উচ্চ ফলনশীল অন্য ফসলের নতুন জাতের সম্প্রসারণ করা দুই লাখ হেক্টর জমিতে। এ ছাড়া কৃষির বাণিজ্যিকীকরণ এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদন করে রফতানি করা একটা অন্যতম উদ্দেশ্য।’
প্রধান অতিথি উপ-পরিচালক মো: শহিদুল ইসলাম বলেন, ‘আধুনিক জাত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষির বাণিজ্যিকীকরণ করা না হলে দেশের কৃষিকে এগিয়ে নেয়া সম্ভব হবে না।’ পার্টনার প্রকল্পের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা কৃষি বিষয়ক কর্মকাণ্ডে এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: হারুন অর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, উপজেলা কৃষকদলের সভাপতি হাজি আ: সালাম কবির, উপজেলা সমবায় কর্মকর্তা মো: শেখ আল মামুন, কৃষক মো: নজরুল ইসলাম ও মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো: নজিবুর রহমান ভূঁইয়া কামাল।
আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক যুবদলের সভপতি মো: দেলোয়ার হোসেন পাটোয়ারী, মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রোকনুজ্জামানন মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এইচ এম সুমন, উপজেলা পরিসংখ্যান অফিসার জিল্লুর রহমান, উপজেলা জামায়াতের শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আলাউদ্দিন প্যাদা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিকরা ও কৃষক কৃষাণীরা।



