নির্বাচনী সমাবেশের মাঠেই নেতাকর্মীদের নিয়ে জামায়াতপ্রার্থীর নামাজ আদায়

সমাবেশে প্রধান অতিথি হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চেয়ে ও এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Dowarabazar
নির্বাচনী সমাবেশের মাঠেই নেতাকর্মীদের নিয়ে নামাজ আদায় করেন জামায়াতপ্রার্থী
নির্বাচনী সমাবেশের মাঠেই নেতাকর্মীদের নিয়ে নামাজ আদায় করেন জামায়াতপ্রার্থী |ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশ চলাকালীন আসরের আজান হয়। এ সময় নেতাকর্মীদের নিয়ে সমাবেশের মাঠেই নামাজ আদায় করেন মাওলানা মাদানী।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলিপুর গ্রামের মাঠে এই চিত্র দেখা যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চেয়ে ও এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা: হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান স্বপন, উপজেলা জামায়াতের সেত্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, এসিস্ট্যান্ট সেত্রেটারি ডা: হারিছ উদ্দিন, অ্যাডভোকেট জুলহাস উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল মজিদ।

সুরমা ইউনিয়ন জামায়াতের আমির ফয়সাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে বোগলাবাজার ইউনিয়নে এবং সাড়ে ৯টায় লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাংলাবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত সমাবেশে যোগ দেন জামায়াতে প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। এই সমাবেশগুলোতে ইউনিয়ন জামায়াত এবং দলীয় জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।