কর্ণফুলীতে জামায়াতের গণপ্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল

আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। কেউ চাইলে সারা জীবন ক্ষমতায় টিকে থাকতে পারে না। চব্বিশের বিপ্লবে দেশকে যারা মূমূর্ষ অবস্থায় রেখে পালিয়েছে তাদের সাথে হাত মিলিয়ে আরেকটি দল একই কায়দায় এদেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
কর্ণফুলী জামায়াতের গণপ্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিলে বক্তব্য দেন  অধ্যাপক মাহমুদুল হাসান
কর্ণফুলী জামায়াতের গণপ্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিলে বক্তব্য দেন অধ্যাপক মাহমুদুল হাসান |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণপ্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান বলেছেন, বহিষ্কৃত দল থেকে আল্লাহ আমাদের প্রধান বিরোধী দল বানিয়েছে।

তিনি বলেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। কেউ চাইলে সারা জীবন ক্ষমতায় টিকে থাকতে পারে না। চব্বিশের বিপ্লবে দেশকে যারা মূমূর্ষ অবস্থায় রেখে পালিয়েছে তাদের সাথে হাত মিলিয়ে আরেকটি দল একই কায়দায় এদেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে। এটা আর হতে দিবো না। ছাত্র-জনতার বিপ্লবে যেভাবে স্বৈরাচারের পতন হয়েছে ঠিক তেমনিভাবে চাঁদাবাজদেরও আমরা রুখে দিবো।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে উপজেলার মেঘা কনভেনশন হলে এই গণপ্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলা আমির মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাইল হক্কানী।

এতে আরো উপস্থিত ছিলেন, তালিমুল কুরআন বিষয়ক সম্পাদক মাওলানা আরেফ এ জামি, উপজেলা নায়েবে আমীর মাহবুব আলী, এডভোকেট মুহাম্মদ হারুন, আব্দুর রহমান, ডাঃ মুমিনুল হক, ইলিয়াস মেম্বার, মুছা মেম্বার, মোস্তফা আল মাহমুদ ইমরোজ, জিয়াউর রহমান, নুরুল আক্কাস, মাওলানা মুছা ও প্রমুখ।