কুমিল্লার নাঙ্গলকোটে থানা জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাঙ্গলকোট থানা কমপ্লেক্স জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সভা শুক্রবার থানা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Comilla Sadar
কুমিল্লার নাঙ্গলকোটে থানা জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
কুমিল্লার নাঙ্গলকোটে থানা জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন |নয়া দিগন্ত

নাঙ্গলকোট থানা কমপ্লেক্স জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সভা শুক্রবার থানা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা- ১০ (নাঙ্গলকোট, লালমাই) সংসদীয় আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

থানা উপ-পুলিশ পুরিদর্শক গণেশ চন্দ্র শীলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, চৌদ্দগ্রাম সার্কেল সহকারি পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর।

এ সময় উপস্থিত ছিলেন থানা পরিদর্শক শাহজালাল, উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিমুল্লাহ, পৌরসভা যুবদল সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, উপজেলা যুবদল নেতা মাজহারুল ইসলাম ছুপু, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু, সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন, ছাত্রদল নেতা কামরুজ্জামান, আলী হোসেন টিটু প্রমুখ।

পরে প্রধান অতিথি মোবাশ্বের আলম ভূঁইয়া থানা কমপ্লেক্স জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।