দাউদকান্দিতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ১

দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে হত্যা ও দস্যুতাসহ চার মামলার আসামিকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

Location :

Daudkandi
পিস্তলসহ পুলিশের হাতে গ্রেফতার আসামি রাসেল
পিস্তলসহ পুলিশের হাতে গ্রেফতার আসামি রাসেল |নয়া দিগন্ত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে হত্যা ও দস্যুতাসহ চার মামলার আসামিকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি উত্তর হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের জজ মিয়ার ছেলে মো: রাসেলকে (২৪) স্থানীয় রাস্তা থেকে গ্রেফতার করা হয়।

ভিডিও সূত্র ও পুলিশ জানায়, তার শপিং ব্যাগ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

তৎক্ষণাৎ ওসির জিজ্ঞাসাবাদে অস্ত্রটি দেড় লাখ টাকায় কুমিল্লা থেকে ক্রয় করেছেন বলে জানান গ্রেফতার রাসেল। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলে নিশ্চিত করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।