রংপুরে ৪০ কিশোরীকে মর্যাদা সুরক্ষা উপকরণ বিতরণ

সেভ দ্যা চিলেড্রেন-এর অর্থায়নে সোচ্চার প্রকল্পের আওতায় রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় নারী অধিকার রক্ষায় বিভিন্ন তথ্য তুলে ধরা হয় আলোচনা সভায়। সভায় বক্তারা সরকারি-বেসরকারি যৌথভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে নারীদের অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরত্বারোপ করেন।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
কিশোরীকে মর্যাদা সুরক্ষা উপকরণ প্রদান
কিশোরীকে মর্যাদা সুরক্ষা উপকরণ প্রদান |নয়া দিগন্ত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রংপুরে ৪০ জন কিশোরীর মাঝে মর্যাদা সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে রংপুর এনজিও ফোরাম কার্যালয়ে এ উপলক্ষে নারী অধিকারবিষয়ক আলোচনা সভার আয়োজন করে কাটনার পাড়া নারী উন্নয়ন সংস্থা, অ্যাসোসিয়েশন অব অলটারনেটিভ ডেভলোপমেন্ট ও পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবার রংপুর বিভাগীয় পরিচালক জিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক সেলোয়ারা বেগম, যুব উন্নয়নের উপ-পরিচালক আব্দুল ফারুক।

অ্যাসোসিয়েশন অব অলটারনেটিভ ডেভলোপমেন্টের নির্বাহী পরিচালক সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে জিও এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সেভ দ্যা চিলেড্রেন-এর অর্থায়নে সোচ্চার প্রকল্পের আওতায় রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় নারী অধিকার রক্ষায় বিভিন্ন তথ্য তুলে ধরা হয় আলোচনা সভায়। সভায় বক্তারা সরকারি-বেসরকারি যৌথভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে নারীদের অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরত্বারোপ করেন।

পরে তিন জেলার ৪০ জন কিশোরীর মাঝে ১৩ প্রকারের উন্নত মর্যাদা সুরক্ষা হাইজিন সামগ্রী বিতরণ করেন অতিথিরা।