বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘সন্ত্রাসীরা খুবই দুর্বল। ভারতীয় আতশবাজিকে কোনো ভয় নয়, কেন্দ্র দখল করতে এলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। দেশে এখন দাঁড়িপাল্লার গণজোয়ার বইছে। এ জোয়ারকে ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘দাঁড়িপাল্লার প্রার্থীরা ক্ষমতায় এলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে। তাই ভোটের দিন সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবদুল্লাহ মো: সালেহ, হাব’র সাবেক প্রেসিডেন্ট সৈয়দ গোলাম সারোয়ার।
জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মো: সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রকির সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি মো: সাহাব উদ্দিন, সেক্রেটারি মো: বেলাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা মো: শাহজালাল, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, এনসিপির উপজেলা যুগ্ম সমন্নয়ক মামুন মজুমদার, সনাতন ধর্মাবলম্বীদের নেতা দুলাল কর্মকার, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারি ও ডা: মঞ্জুর আহমেদ সাকি, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আমির শাহাব উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা তৌহিদুল আজিম বাবু, কে এম আবদুর রাজ্জাক, কে এম আবদুল কাইউম, ডা: বেলাল হোসেন চৌধুরী, ওমর মহিউদ্দিন, ডা: আনছার উল্লাহ চৌধুরী, উজ্জ্বল চৌধুরী, মানোয়ার হোসেন, শাহআলম চৌধুরী, কাজী বাদল, শিবির নেতা রিফাত সানি প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, সন্ধ্যায় কনকাপৈত ইউনিয়নের হিংগুলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অপর একটি নির্বাচনী জনসভায় ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসান মজুমদারের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা নাজমুল হক মোল্লা বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি মো: সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: বেলাল হোসাইন, খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা মো: শাহজালাল, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ নয়নের ছেলে যুবনেতা রিফাত, প্যানেল চেয়ারম্যান মীর হোসেন, জামায়াত শাহআলম খোকন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোস্তফা ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য আবদুল হাই খোকন প্রমুখ।



