সিলেটে শহীদ ওয়াসিম ও মোস্তাকের কবর জিয়ারতে মহানগর জামায়াত নেতৃবৃন্দ

জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একইসাথে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
শহীদ ওয়াসিম ও মোস্তাকের কবর জিয়ারত করছেন সিলেট মহানগর জামায়াতের নেতৃবৃন্দ
শহীদ ওয়াসিম ও মোস্তাকের কবর জিয়ারত করছেন সিলেট মহানগর জামায়াতের নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দুই শহীদ মো: ওয়াসিম আহমদ ও মো: মোস্তাক আহমদের কবর জিয়ারত করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সিলেট সদর উপজেলার ইনাতাবাদ গ্রামে সমাহিত শহীদ মো: ওয়াসিম আহমদ ও টুকেরবাজারের গৌরীপুর গ্রামে সমাহিত শহীদ মুস্তাক আহমদের কবর জিয়ারত করেন সিলেট মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা।

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুলের নেতৃত্বে অনুষ্ঠিত পৃথক কবর জিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিন, সেক্রেটারি আল ইমরান, সহকারী সেক্রেটারি আমিনুর রহমান ও জৈন উদ্দিন, ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, জামায়াত নেতা মাওলানা আব্দুল হাফিজ মাসুদ, সাবেক শিবির নেতা কাওসার আহমদ লাহিন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সামাদ, নায়েবে আমির মখলিসুর রহমান ইমরান, সেক্রেটারি আব্দুল কাইয়ুম, ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, শহীদ ওয়াসিমের বাবা কনর মিয়া ও চাচাতো ভাই আরব আলীসহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একইসাথে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।