নলডাঙ্গায় অবৈধভাবে পুকুর খনন, প্রশাসনের অভিযানে আটক ২

নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির দায়ে প্রশাসনের অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। এ সময় ট্রাক্টর জব্দ ও এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গায় অবৈধভাবে পুকুর খনন, প্রশাসনের অভিযানে আটক ২
নলডাঙ্গায় অবৈধভাবে পুকুর খনন, প্রশাসনের অভিযানে আটক ২ |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির দায়ে প্রশাসনের অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। এ সময় ট্রাক্টর জব্দ ও এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার খাজুরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল এমরান খাঁন।

আটককৃতরা হলেন খাজুরার চাঁনপুরের মো: মোফাজ্জুলের ছেলে মো: ইয়াদুল ও একই গ্রামের মরহুম নবীর উদ্দিনের ছেলে মো: আজাদুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় এবং ব্যবহৃত ট্রাক্টর জব্দ করা হয়।