হাতিয়ায় তেলের দোকানে আগুন লেগে ৮ দোকান পুড়ে ছাই

উপজেলার জাহাজমারা বাজারের পশ্চিম পাশে আজাদের তেলের দোকানে এ ঘটনা ঘটে।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
তেলের দোকানে আগুন
তেলের দোকানে আগুন |প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়ায় তেলের দোকানে আগুন লেগে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জাহাজমারা বাজারের পশ্চিম পাশে আজাদের তেলের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের পশ্চিম পাশে আমজাদের তেলের দোকানে একজন ক্রেতার হাতে থাকা সিগারেটের ফুলকা পেট্রলে পড়লে আগুন লেগে যায়। মুহূর্তে আশপাশে থাক ওষুধের ফার্মেসি, মুদি দোকানসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সোলাইমান জানান, আগুন লাগার ঘটনায় কমপক্ষে দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে তেমন স্বচ্ছল নয়।

এ বিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মেহেহী হাসান ভুইয়া বলেন, ‘প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কোনো ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। আমরা যাওয়ার আগেই ১০ লাখ টাকারও বেশি মালামাল পুড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছার পরে প্রায় ৫০ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করেছি।’