নাসিরনগরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রোববার (২০ এপ্রিল) ভোরে উপজেলার ভলাকুট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Nasirnagar
নাসিরনগরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নাসিরনগরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার |ছবি - নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলার আসামী ভলাকুট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেল মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) ভোরে উপজেলার ভলাকুট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

রুবেল মিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ধনু মিয়ার ছেলে। তিনি বর্তমানে ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।

বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খাইরুল আলম বলেন, ‘রুবেল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিস্থিতি উত্তপ্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’