ছোট ফেনী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের ছোট ফেনী নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। মৃত ব্যক্তির পরনে প্যান্ট ও টি-শার্ট ছিল। পরে সোনাগাজী মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
সোনাগাজী মডেল থানা
সোনাগাজী মডেল থানা |সংগৃহীত

ফেনীর সোনাগাজীর ছোট ফেনী নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) ভোরে সোনাগাজী চর মজলিসপুর ইউনিয়নের তালতলী জেলেপাড়া সংলগ্ন ছোট ফেনী নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের ছোট ফেনী নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। মৃত ব্যক্তির পরনে প্যান্ট ও টি-শার্ট ছিল। পরে সোনাগাজী মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে সোনাগাজী ও দাগনভূঞা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তার উপস্থিতিতে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সৈয়দ মুমিদ রায়হান বলেন, ‘লাশটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করি। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’