কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জাল ভোট দেয়ার অভিযোগে কিশোরগঞ্জের হোসেনপুরে ইমরান মিয়া (১৮) নামে এক যুবককে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জিনারি ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক ইমরান উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী স্বাগত সাম্য ওই রায় দেন।



